ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রথম বর্ষের শিক্ষার্থীদের অঙ্গীকারনামা দেয়ার সময় বাড়ল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১১:৩১

অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া শর্তসাপেক্ষে দ্বিতীয় বর্ষে উন্নীত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব শর্ত বাস্তবায়নে গত ১৪ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা জমা নিয়ে প্রত্যয়নপত্র পাঠানোর কথা থাকলেও অনেক কলেজ থেকে তা এখনো পাঠানো হয়নি। তাই নতুন করে এ সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বুধবার (২৫ ‍আগস্ট) একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থী বিধি মোতাবেক ভর্তি ও রেজিস্ট্রেশন, অনলাইনে কোর্স সম্পন্ন, ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ এবং ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম পূরণ করেছে সে সকল শিক্ষার্থীদের মহামারি করোনা বিবেচনায় ইতোমধ্যে দ্বিতীয় বর্ষে উন্নীত ঘোষণা করা হয়েছে। উন্নীত হওয়া শিক্ষার্থীদের অঙ্গীকারনামা জমা দিয়ে প্রত্যয়নপত্র (কপি সংযুক্ত) পূরণ করে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত ১৪ জুলাইয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স প্রথম বর্ষ শাখায় পাঠাতে নির্দেশ দেয়া হলেও এখনে অনেক কলেজ থেকে তা পাঠানো হয়নি।

আরো বলা হয়েছে, যে সকল কলেজ থেকে এখনো প্রত্যয়নপত্র পাঠানো হয়নি, সেসব কলেজের পরীক্ষার্থীদের অঙ্গীকারনামা গ্রহণ এবং কলেজে সংরক্ষণ করে শুধুমাত্র অধ্যক্ষের মাধ্যমে প্রত্যয়নপত্র পূরণ করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। শিক্ষার্থীর সাক্ষরিত অঙ্গীকারনামা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে। যেসব শিক্ষার্থী অঙ্গীকারনামা জমা দিয়েছে তাদের দ্বিতীয় বর্ষে শর্তসাপেক্ষে ভর্তি ও অনলাইনে ক্লাস শুরুর জন্য অনুরোধ করা হয়েছে।

প্রীতি / জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি