প্রেস কাউন্সিল চেয়ারম্যান ও সাংবাদিক কল্যাণের এমডির চুক্তি বাতিল
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হকের চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দর (বাদল) চুক্তিও বাতিল করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০২১ সালের ১১ অক্টোবর সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় হাসিনা সরকার। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দের (বাদল) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুর রৌফ মিয়া এবং খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
T.A.S / জামান
সিলিন্ডার গ্যাসের বাড়তি দাম নিয়ন্ত্রণে আরও সতর্ক হতে হবে: জাহেদ উর রহমান
বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস
লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান ঝুঁকিপূর্ণ দেশগুলো
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি
মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত
আগুন নেভাতে গিয়ে অধিকাংশই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন
ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২০২৭ সালের হজ চুক্তি সই : বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০