তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে শাহনেওয়াজ পারভেজ
পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) এক অফিসে আদেশে এ তথ্য জানায় পেট্রোবাংলা।
আদেশে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োজিত পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) শাহনেওয়াজ পারভেজকে জিটিসিএল হতে বদলিপূর্বক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব প্রদান করা হলো।
এক্ষেত্রে শর্তযুক্ত হবে, চলতি দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারো কোনো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন করবে না।
এছাড়া চলতি দায়িত্ব প্রদানের পর উক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কমকর্তা নিয়োগ/বদলি/পদোন্নতি/পদায়ন করা হলে শাহনেওয়াজ পারভেজ তার পূর্বতন পদ/মূলপদ অর্থাৎ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন।
এমএসএম / জামান
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার
বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ
উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি
প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই
প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার
যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই
পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন
রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০
ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ