ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গোবিন্দগঞ্জে মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সীমাহীন দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২৪ বিকাল ৭:৩০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের গোবিন্দগঞ্জ মহিলা কলেজ (ডিগ্রি) এর অধ্যক্ষের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিপুল অংকের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষক-কর্মচারীরা। অবিলম্বে দুর্নীতিবাজ অধ্যক্ষ এএইচএম আহসান হাবীব এর অপসারণ ও বিচার দাবি করে সংবাদ সম্মেলনও করেছেন তাঁরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ মহিলা কলেজ (ডিগ্রি)কে দুর্নীতিবাজ অধ্যক্ষ এএইচএম আহসান হাবীব কর্তৃক গাইবান্ধা জেলার মধ্যে অনিয়ম ও দুর্নীতির শীর্ষে স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করেন, সহকারী অধ্যাপক শহিদুল কবির লেবু। এতে বলা হয়, বিগত ২০২১ সালে কোভিড-১৯ অতিমারির সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অব্যয়িত বোর্ড ফি এক লক্ষ ৯৭ হাজার চয়শ’ চল্লিশ টাকা ও কেন্দ্র ফি দুই লক্ষ পাঁচ হাজার ১১৫ টাকা জমা থাকে। এ টাকার মধ্যে দুই লক্ষ আটষট্টি হাজার বিতরণ দেখালেও তার কোন তালিকা দেখানো হয়নি। এর অবশিষ্ট এক লক্ষ চৌত্রিশ হাজার ছয়শ’ পনের টাকারও কোন হিসাব কাউকেই দেননি তিনি।

এ ছাড়াও ২০১৬ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত অডিটে ৩৩ লক্ষ তেষট্টি হাজার সাত শ’ চুয়াল্লিশ টাকাও ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাতের বিষয়টিরও নিষ্পত্তি না করা, চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে উৎকোচ গ্রহণ, তাদের বিভিন্ন পন্থায় হয়রানি করা এবং নিজ স্ত্রীর মাধ্যমে চলতি বছরের এইচএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার টাকা আদায় করে আত্মসাত এবং সম্পূর্ণ অফিস তার পকেটে উঠিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মচারীদের কাছ থেকে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখেন অভিযোগ করা হয়। তাঁরা অবিলম্বে এই দুর্নীতিবাজ অধক্ষের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেআন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক রাশেদ হায়দার আপেল, ওয়াহেদুন্নবী সরকার, রাসেদ হায়দার, শহিদুল কবির, মিজানুর রহমান, মতিয়ার রহমান, আবু তাহের, মাহবুব আলম, জাহিদুল ইসলাম, শাহ মোশফিকুর রহমান, আবু মো: জিয়াউল মোর্শেদ, শফিকুল আজম, রাহেনুল হক সরকার প্রমূখ।

T.A.S / T.A.S

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ