ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৪:৪১

সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিগণ ই- পাসপোর্ট-এর জন্য আবেদন করতে পারবেন। গতকাল ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার হল রুমে আরব-এ প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধনকালে মান্যবর কনসাল জেনারেল জনাব মিয়া মোঃ মাইনুল কবির এ কথা জানান। 

এ উপলক্ষে কনস্যুলেটের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোঃ মাইনুল কবির-এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন- ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশী ও সাংবাদিকগণ।

এ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন ও তার দল উপস্থিত বাংলাদেশিদের ই- পাসপোর্ট সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। তিনি বলেন, আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে।

কনসাল জেনারেল তাঁর বক্তব্যে বলেন- সৌদি আরবে বাংলাদেশের ৪৭তম মিশন হিসেবে 'ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করা হলো। তিনি নাগরিকদের বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাাতিক ভ্রমণের ক্ষেত্রে ই- পাসপোর্টের গুরুত্বের কথা তুলে ধরেন। এছাড়াও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও প্রবাসীদেরকে স্থানীয় আইন মেনে চলার বিষয়ে কনসাল জেনারেল উপস্থিত সকলকে আহবান জানান। আনুষ্ঠানিক উদ্বোধনের সময় সভাপতি কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। ই-পাসপোর্ট আবেদনকারী সেবা গ্রহীতাদের মধ্যে কয়েকজন তাদের অনভূতি ব্যক্ত করেন। এ বিষয়ে তারা কনস্যুলেটের সহযোগিতার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও ই-পাসপোর্টের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উল্লেখ্য, আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে আজ থেকে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিক ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। সৌদি আরবের ই-পাসপোর্ট কার্যক্রম চালু করায় সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্টি ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত অনুষ্ঠানে দেশ এবং জাতির কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে

পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার

ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ

প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর

ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু

পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রবাসীদের উন্নয়ন ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময়

জেদ্দা চেম্বার অফ কমার্সের সহকারী সাথে কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা

পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

সৌদি আরবের উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ