জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদ্যাপিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ধর্মমন্ত্রী এবং জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তরজমা পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ এবং ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের পটভূমির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। গণতন্ত্র রক্ষা ও জাতীয় ঐক্য সুসংহত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ চিরকাল প্রেরণা জোগাবে।’ এ সময় সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বাগতিক দেশের আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করতে হবে। এমন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না, যাতে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’
জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর সেনানীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে তিনি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান, সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এবং জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি খেফায়েত উল্লাহ। বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের সুরক্ষায় জাতীয়তাবাদী আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ধর্ম মন্ত্রণালয়, জেদ্দা বাংলাদেশ হজ অফিস, বাংলাদেশ বিমানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ