সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রাঙ্গুনীয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আনসুর উদ্দিন আজ ৩১শে আগাস্ট রোজ সোমবার পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছালে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান সৌদি আরব পশ্চিমাঞ্চলের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া কলেজ ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, জাসাস সভাপতি রফিকুল হক চৌধুরী, জেদ্দা মহানগর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন রাজু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ রাংগুনীয়ার প্রবাসী নেতৃবৃন্দ।
বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় অভিভূত হয়ে ভিপি আনসুর উদ্দিন বলেন, “পবিত্র মক্কা-মদিনার ভূমিতে এসে আল্লাহর ঘরে ইবাদত করার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি রাঙ্গুনীয়া সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্য এবং দেশবাসীর শান্তি ও কল্যাণের জন্য দোয়া করবো। পাশাপাশি রাঙ্গুনীয়াবাসীর জন্যও বিশেষ দোয়া কামনা করবো।”
তিনি আরও বলেন, “রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আগামী দিনে রাঙ্গুনীয়া পৌরসভা নির্বাচনে দল যদি আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে রাঙ্গুনীয়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।”
ভিপি আনসুর উদ্দিন পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরতে পারেন—এ জন্য রাঙ্গুনীয়াবাসী ও প্রবাসীদের কাছে দোয়া কামনা করেন।
এদিকে, প্রবাসী নেতৃবৃন্দ বলেন, ভিপি আনসুর উদ্দিন দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করেছেন। তার সৌদি আরব আগমন উপলক্ষে নেতাকর্মীদের এই শুভেচ্ছা রাঙ্গুনীয়া ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি দৃষ্টান্ত।
এমএসএম / এমএসএম
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
Link Copied