বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতেই দৃঢ়প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমরা আজ যা কিছু করছি তার সবকিছুই বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন। শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রেই বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর যত কিছু করার কথা ছিল তার বাস্তবায়ন। বঙ্গবন্ধুকন্যা বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং জাতীয় শোক দিবস স্মরণে ‘রক্তস্নাত আগস্ট : বাঙালি জাতির গ্লানি’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মােস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরী। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সহ-সভাপতি আল-জাবির।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক