রায়পুর সরকারি কলেজ শাখার ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান পালন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজ শাখার উদ্যোগে এসএসসি ও দাখিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ফুড সিটি চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় রায়পুর সরকারি কলেজ এর ১২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনার মাধ্যমে বরণ করা হয়। কলেজ সভাপতি রাকিব হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মনির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফজলুল করিম, সাইফ রাকিব, ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার অফিস সম্পাদক আরমান হোসাইন, উত্তর সাথী শাখার সভাপতি হযরত আলী সহ কলেজ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে মনির হোসাইন বলেন, বড় হতে হলে বড় বড় মানুষদের মতো স্বপ্ন দেখতে হবে। নৈতিকতার জ্ঞান অর্জন করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে। একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে কুরআন এবং হাদিসের জ্ঞান রাখতে হবে। বর্তমান পৃথিবীতে বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সাথে নিজেদের ঢেলে সাজাতে হবে। তাহলেই নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়তে পারবে।
T.A.S / T.A.S
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি