ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিমানের যাত্রীবাহী ফ্লাইটের নাগপুরে জরুরি অবতরণ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ২:১৫

ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট। ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন। শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফ্লাইটটি ঘুরে নাগপুরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। 

মাস্কাট থেকে বিজি-২২ ফ্লাইটের এক যাত্রী জানান, রাতে নির্ধারিত সময়ে মাস্কাট থেকে আমাদের ফ্লাইটে তোলা হয়। তবে বিমানটি পুশ ব্যাক করার সময় ইঞ্জিনে কিছু ত্রুটি ধরা পড়ে। আমাদের মাস্কাটে ৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে সাড়ে ৬টায় প্লেনে তোলা হয়। পরে অবশ্য নাগপুরে এটি জরুরি অবতরণ করে।

বর্তমানে যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অবস্থান করছে। যাত্রীদের নিতে পৃথক ফ্লাইট আসবে নাকি এটাই যাবে এ বিষয়ে নিশ্চিত করেনি বিমান। জরুরি অবতরণ ও যাত্রীদের ফেরত আনার উদ্যোগের বিষয়ে বিমানের কাছে তথ্য চাওয়া হলে তারা কোনো সাড়া দেয়নি।

জামান / জামান

বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক

সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার

রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ

শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

এলপিজির দাম বাড়ল

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে

ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছ‌বি পোস্ট করল মা‌র্কিন দূতাবাস

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু