ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ডেভিস কাপে খেলবেন নাদাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ২:৪

চোটের কারণে বেশ কিছু টুর্নামেন্ট থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। তবে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ডেভিস কাপে স্প্যানিশ কিংবদন্তি খেলবেন বলে জানা গেছে। তাকে রেখেই দল ঘোষণা করেছে স্পেন।

২২ গ্র্যান্ড স্লামজয়ীর খেলার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। সবশেষ প্যারিস অলিম্পিকে খেলেছেন নাদাল। এককে অবশ্য নয়, দ্বৈতে। জুটি বেঁধেছিলেন সময়ের অন্যতম সেরা স্বদেশি কার্লোস আলকারাসের সঙ্গে। এরপর চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে।

শরীর সায় দিচ্ছে না বলে পরে লেভার কাপ থেকেও সরে দাঁড়ান নাদাল। ৩৮ বছর বয়সী তারকার বাকি সতীর্থ হচ্ছেন-আলকারাস, রবার্তো বাউতিস্তা অগাৎ, পাবলো কারেনো বুস্তা এবং মার্সেল গ্র্যানোলার্স। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ২৪ নভেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে। ডেভিস কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা