ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ১০:৮

মবারের মতো ২১ বছর বয়সী ফিল ফোডেন ও দীর্ঘদিন পর ফেরানো হয়েছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে। এই দুজনের জন্য এটি অনেকদিন পর জাতীয় দলে ফিরে আসা হলেও তাদের ফর্ম নিয়ে শঙ্কা কিছুটা থাকলেও তাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ টুখেল।
এদিকে, ভালো ছন্দে থাকা ব্রাইটন ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক, যিনি প্রিমিয়ার লিগের পাঁচ ম্যাচের চারটিতে ছয় গোল করেছেন, সত্ত্বেও তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে, চোট কাটিয়ে মাঠে ফিরলেও রিয়াল মাদ্রিদের ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি, তাই তাকে ডাকা হয়নি।
মৌসুমের শুরুতে ফর্মে না থাকলেও, ম্যানচেস্টার সিটির প্লেমেকার ফিল ফোডেন সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে ফিরেছেন। অন্যদিকে, ২০২৩ ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জয়ের দলের সদস্য বোর্নমাউথ মিডফিল্ডার অ্যালেক্স স্কটও ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন।
ইংল্যান্ড ২০২৬ বিশ্বকাপের জন্য বাছাই পর্বে প্রথম ছয় রাউন্ডেই জয়ী হয়ে ১৮ পয়েন্ট নিয়ে 'কে' গ্রুপের শীর্ষে অবস্থান করছে। আগামী ১৩ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচটি খেলবে ইংল্যান্ড। এরপর ১৬ নভেম্বর আলবেনিয়ায় তাদের পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
একনজরে দেখে ‍নিন ইংল্যান্ডের বিশ্বকাপ দল-
গোলকিপার: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড ও নিক পোপ।
ডিফেন্ডার: ড্যান বার্ন, মার্ক গুয়েহি, রিচি জেমস, এজরি কোন্সা, নিকো ও’রিলি, জারেল কুয়ানসাহ, ডিজেড স্পেন্স ও জন স্টোনস।
মিডফিল্ডার: এলিয়ট এন্ডারসন, জুড বেলিংহ্যাম, জর্ডান হেন্ডারসন, ডেক্লান রাইস, মরগান রজার্স, অ্যালেক্স স্কট এবং অ্যাডাম ওয়ার্টন।
ফরোয়ার্ড: জারড বোয়েন, এবারেচি এজে, ফিল ফোডেন, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, মার্কাস রাসফোর্ড ও বুকায়ো সাকা।

 

Aminur / Aminur

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র