ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ বিকাল ৫:৩৫

ভারত সিরিজ জিতে নিয়েছিল আগেই। লক্ষ্য বলতে ছিল সিরিজের শেষ দুই ম্যাচও জিতে যদি নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা যায়!
বিপরীতে নিউজিল্যান্ডের সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ। শুধু চলমান সিরিজের প্রথম তিন ম্যাচই নয়, নিজেদের মাটিতে ভারতের কাছে সর্বশেষ ১০ টি–টুয়েন্টিতেই হেরেছিল কিউইরা।
অবশেষে আজ অকল্যান্ডে সেই হারের ধারা থামিয়েছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে টি–টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তুলে স্বাগতিকেরা জিতেছে ৮৭ রানে।
নিউজিল্যান্ডের ২৫৯ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় ভারত। দ্বিতীয় বলে সঞ্জু স্যামসন আর পঞ্চম বলে ঈষাণ কিষাণকে ফেরান জ্যাকব ডাফি।
এই ধাক্কা আর ম্যাচের পরের অংশে সামলে উঠতে পারেনি ভারত। উল্টো বড় লক্ষ্যের দিকে ছুটতে গিয়ে প্রথম ১০ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। সর্বোচ্চ ৩৫ রান আসে সাত নম্বরে নামা তিলক বর্মার ব্যাট থেকে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান তোলে নিউজিল্যান্ড। টি–টুয়েন্টিতে এটি কিউইদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২২ সালে এডিনবরায় স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ২৫৪ রান ছিল তাদের সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের ইনিংসের মূল নায়ক ফিলিপস। ৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন চারে নামা এই ব্যাটসম্যান। ১৩টি চার ও ৬টি ছক্কা ছিল ইনিংসটিতে।
ফিলিপসের সঙ্গে ব্যাট হাতে ঝড় তুলেছেন মাইকেল ব্রেসওয়েলও। পঞ্চম উইকেটে এ দুজনের ১১৫ রানের জুটিতে ব্রেসওয়েল করেন ২৫ বলে ৬৫ রান। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা।
শেষ পর্যন্ত ফিলিপস–ব্রেসওয়েলের দুটি ইনিংসই নিউজিল্যান্ডের জয়ের পথ তৈরি করে দেয়।
এই জয়ে ভারতের বিপক্ষে দেশের মাটিতে টানা ১০ টি–টুয়েন্টি হারের বিব্রতকর ধারাও থামাল নিউজিল্যান্ড।
সিরিজের পঞ্চম ও শেষ টি–টুয়েন্টি রোববার।

শান্তা / শান্তা

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে