শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
আফগানিস্তানের বিপক্ষে শারজায় চলমান দ্বিতীয় টেস্ট শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিলেন জিম্বাবুয়ের প্রধান কোচ জাস্টিন স্যামন্স।
২০২৪ সালের জুনে দায়িত্ব নেন স্যামন্স। ২০২৮ সালের শেষ পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। কিন্তু পরিবারকে সময় দিতে স্বদেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্যামন্সের অধীনে জিম্বাবুয়ে বেশ কিছু স্মরণীয় সাফল্য পেয়েছে। তারা তিনটি টেস্ট জিতেছে, যার মধ্যে ২০২১ সালের পর প্রথমবার দেশের বাইরে জয় ছিল। ২০২৫ সালের এপ্রিলে সিলেটে বাংলাদেশের বিপক্ষে সেই সাফল্য পায় তারা। আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে শেষ দুটি হোম টেস্টেও তারা ইনিংস ব্যবধানে জিতেছে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। তবে এই বছরের ইভেন্টে তারা সেরা সাফল্য পায় অষ্টম স্থানে থেকে শেষ করে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওমানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপ পর্বে অপরাজিত ছিল তারা।
সিমন্সের পদত্যাগে হতাশার কথা শোনালেণ জিম্বাবুয়ে ক্রিকেট ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি, ‘জাস্টিনের পদত্যাগপত্র গ্রহণ করা ছিল আমাদের জন্য খুব কঠিন। কিন্তু আমরা তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত বুঝতে পারছি এবং একে সম্মান জানাই।’
তিনি বলে গেলেন, ‘আমাদের খেলোয়াড়দের উন্নতিতে তিনি অনেক খেটেছেন। তার নেতৃত্বে দলের অগ্রগতি কিছু স্মরণীয় টেস্ট জয় ও টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াইয়ের ধরনে সুস্পষ্ট। জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে তার নিবেদনের জন্য তাকে ধন্যবাদ জানাই। তাকে ও তার পরিবারের জন্য শুভ কামনা।’
স্যামন্স এর আগে দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া দলগুলোর সঙ্গে কাজ করেছিলেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কনসালট্যান্টের দায়িত্ব পালন করেছিলেন স্যামন্স।
aliul / aliul
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে
রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই গোলবন্যায় ভাসল পর্তুগাল
সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার
গুজরাটে যাচ্ছেন হার্শাল, হায়দরাবাদে ব্যান্টন
রাওয়ালপিন্ডি টেস্টে জিতল না কেউ
ম্যানইউতে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ফার্নান্দেস
ভ্যান ডাইককে নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় লিভারপুল
২৭ বছরে প্রথমবার এমন কীর্তি কোনো নিউজিল্যান্ড ব্যাটারের
বল বিকৃতির নতুন বিতর্কেও অটল অস্ট্রেলিয়া, বিয়ার্ডম্যানে তছনছ ইংল্যান্ড