ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ১২:৫২

মাদ্রিদের মেত্রোপলিতানোতে স্পেনের পারফরম্যান্স দেখে হতভম্ব হয়ে পড়েছিলেন দর্শকরা। তিন গোলে পিছিয়ে পড়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ইংল্যান্ড ১০ জনের দলে পরিণত হওয়ার পর তারা ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। কিন্তু হার এড়াতে পারেনি তারা। পাঁচ গোলের থ্রিলারে ৪৩ ম্যাচ পর হারল স্পেন। দুর্দান্ত জয়ে উয়েফা নেশনস লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে থ্রি লায়নরা। 

নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার শীর্ষ র‌্যাঙ্কিংয়ে থাকা দলের বিপক্ষে জিতল ইংল্যান্ড। মাদ্রিদে ডিফেন্ডিং বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তের তুমুল চাপ সামলে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে তারা। ​ম্যাচের এক ঘণ্টার মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল থমাস টুখেলের দল।

কিন্তু এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর স্পেন ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। ইংল্যান্ড রক্ষণাত্মক লড়াই করে তাদের অপরাজিত থাকার মর্যাদা কেড়ে নেয়। শেষ দিকে ​গোলরক্ষক জেমস ট্রাফোর্ড একের পর এক দুর্দান্ত সেভ করে নিজের একাদশে থাকাটা পুরোপুরি যৌক্তিক প্রমাণ করেন। স্পেনকে সমতা ফেরাতে দেননি তিনি।

​মেত্রোপলিতানো স্টেডিয়ামের স্বাগতিক সমর্থকরা বাকরুদ্ধ হয়ে যান। কারণ প্রথম বাঁশি থেকেই স্পেনকে পাত্তা না দিয়ে আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। এর মাধ্যমে স্পেনের অপরাজিত থাকার ৪৩ ম্যাচের রেকর্ডে ইতি টানে থ্রি লায়নরা (২০২৫ নেশনস লিগ ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হার বাদ দিলে)। ২০২৪ সালের মার্চের পর নির্ধারিত সময়ে হারের স্বাদ না পাওয়া স্পেন এর মধ্যে জিতেছে ইউরো ও ফুটবলের সবচেয়ে বড় শিরোপা বিশ্বকাপ।

​ম্যাচে প্রবল আধিপত্য বিস্তার করলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করার আগপর্যন্ত বেশ কিছু সুযোগ নষ্ট করে ইংল্যান্ড। পাউ কুবারসির ফাউলের শিকার হয়ে পেনাল্টি থেকে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৯৩তম গোল করেন অধিনায়ক হ্যারি কেইন।

​বিরতির পর ঝোড়ো গতিতে আরও দুটি গোল করে স্পেনকে বিপদে ফেলে দেয় টুখেলের দল। ৫৩ মিনিটে ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে গোল করেন এজরি কোনসা। এর চার মিনিট পর তার আর্সেনাল সতীর্থ বেন হোয়াইট একটি চমৎকার আক্রমণ শেষ করেন শক্তিশালী কোনাকুনি শটে।

​এরপর ৬৫ মিনিটে নিজেদের ভুলে খেসারত দিতে হয় ইংল্যান্ডকে। জ্যারেল কোয়ানসা বলের নিয়ন্ত্রণ হারালে লামিনে ইয়ামালকে ফাউল করতে বাধ্য হন অ্যান্ডারসন। ​তিনি লাল কার্ড দেখেন এবং পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল।

​এতক্ষণ নিষ্ক্রিয় থাকা স্পেন ব্যবধান কমানোর পর হঠাৎ করেই জেগে ওঠে। যার নেপথ্যে ছিলেন ইয়ামাল। ৭৫ মিনিটে ব্যবধান কমাতে তিনি দারুণ ভূমিকা রাখেন। তার নিখুঁত ক্রস থেকে বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস গোল করে ব্যবধান কমান। ম্যাচের শেষ মুহূর্তের ইংল্যান্ডকে জয় নিয়ে মাঠ ছাড়তে সাহায্য করতে ট্রাফোর্ড। একের পর এক অসাধারণ ব্লক ও সেভ করে বীরত্ব প্রদর্শন করেন তিনি।

aliul / aliul

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে