ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ দুপুর ৪:২

২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে শক্ত ভিত গড়ে দেন হৃদয়। সেখানে দাঁড়িয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও। দুজনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন হৃদয়। এ ছাড়া লিটনের ব্যাট থেকে এসেছে ১২০ রান।

৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে ছিলেন লিটন। সকালে দেখে-শুনে খেলে সহজেই তিন অঙ্ক ছুঁয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। মাইলফলক ছুঁতে লিটন খেলেছেন ১৫৪ বল। 

বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদি হাসান মিরাজ। ধৈর্য্য হারিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। প্যাটারসনের করা অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে কাট করেন, ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে মিরাজের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১০ রান।

মিরাজের পর ফিরেছেন লিটনও। সেঞ্চুরি করে ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তনের চেষ্টা করেছিলেন। দ্রুত রান তুলতে গিয়ে উল্টো উইকেট হারিয়েছেন। প্যাটারসনের খানিকটা খাটো লেংথের বলে পুল করতে গিয়ে ভুল করেন লিটন। মিডউইকেটে দাঁড়িয়ে থাকা জানসেনের হাতে ক্যাচ দিয়ে লিটন ফিরেছেন ১২০ রান করে।

৩৭০ রানে অষ্টম উইকেট হারানো বাংলাদেশের জন্য ৪০০ রান তখন অনেকটা দূরের পথ মনে হচ্ছিল। তবে শেষদিকে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ দারুণ ব্যাটিং করেছেন। তাসকিন করেছেন ১৭ রান, আর হাসানের ব্যাট থেকে এসেছে ১৬ রান। তাতে ৪০০ স্পর্শ করে বাংলাদেশের ইনিংস। যা বাংলাদেশের জন্য প্রোটিয়াদের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৭০ রানে ৫ উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা। এ ছাড়া ৯২ রানে ৪ উইকেট নিয়েছেন প্যাটারসন।

aliul / aliul

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে