ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ১২:২৩

২২ বছর আগে শেষবার স্পেনে গিয়ে ইংল্যান্ডকে কী বাজে অভিজ্ঞতার মুখোমুখিই না হতে হয়েছিল! স্প্যানিশ রাজধানী বার্নাব্যুতে তাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে বর্ণবাদী স্লোগান দেয় স্বাগতিক দর্শকরা। সেই কুখ্যাত ম্যাচের পর প্রথমবার স্পেনে গিয়ে আবারও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। তবে বিশ্বকাপ জয়ী স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তাকে আশ্বস্ত করলেন, তেমন কিছু হবে না।

আজ রাতে মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ নিয়ে উদ্বেগ নাকচ করে দিলেন দে লা ফুয়েন্তে। থ্রি লায়ন্স প্রধান ট্যাকটিশিয়ান টুখেল এই সফরের আগেই তার খেলোয়াড়দের উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকলের কথা মনে করিয়ে দেন। একই সঙ্গে তিনি নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেন। যদিও তার মন থেকে সংশয় একেবারে দূর হয়নি। দে লা ফুয়েন্তে সেই উদ্বেগ কাটানোর চেষ্টা করলেন।

লিগ এ গ্রুপ ৩-এর শীর্ষস্থানে ওঠার লড়াইয়ের আগে স্পেন কোচকে জিজ্ঞাসা করা হয়, খেলোয়াড়দের উদ্দেশ্যে টুখেলের বার্তা কি প্রমাণ করে যে স্পেনে বর্ণবাদ মোকাবিলায় এখনও কাজ করার বাকি আছে? দে লা ফুয়েন্তে দ্রুত উত্তর দেন, ‘আমি যা আপনাদের বলছি, সেটা আপনারা থমাসকে বলতে পারেন। সেটা হচ্ছে স্পেনে কোনো বর্ণবাদ নেই। এটা একেবারে পানির মতো পরিষ্কার। ইংল্যান্ডের মতো স্পেনেও বর্ণবাদ নেই। আমরা বর্ণবাদী নই, আমাদের কেউ নই।’

বার্সেলোনায় মিসরের বিপক্ষে একটি ম্যাচ চলাকালে স্পেনের দর্শকদের ইসলামবিদ্বেষী ও বিদেশিদের প্রতি বিদ্বেষপূর্ণ স্লোগান দেওয়ার কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে গত মাসে জরিমানা করা হয়েছিল। একই সঙ্গে একটি স্টেডিয়ামের একটি নির্দিষ্ট অংশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ঘরোয়া ফুটবলে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র প্রায় সময় বর্ণবাদী আচরণের শিকার হয়ে বর্ণবাদবিরোধী প্রচারণায় সোচ্চার হয়েছেন। ২০২৪ সালে একটি ম্যাচে তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী ভাষা ব্যবহার করার কারণে ভ্যালেন্সিয়ার তিন ভক্তকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকল অনুযায়ী বর্ণবাদী আচরণের কারণে রেফারি ম্যাচ থামিয়ে দিতে পারেন, সাময়িকভাবে খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নিতে পারেন এবং অনবরত বর্ণবাদী আচরণ চলতে খাকলে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন।

aliul / aliul

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে

রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই গোলবন্যায় ভাসল পর্তুগাল

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

গুজরাটে যাচ্ছেন হার্শাল, হায়দরাবাদে ব্যান্টন

রাওয়ালপিন্ডি টেস্টে জিতল না কেউ

ম্যানইউতে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ফার্নান্দেস

ভ্যান ডাইককে নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় লিভারপুল

২৭ বছরে প্রথমবার এমন কীর্তি কোনো নিউজিল্যান্ড ব্যাটারের

বল বিকৃতির নতুন বিতর্কেও অটল অস্ট্রেলিয়া, বিয়ার্ডম্যানে তছনছ ইংল্যান্ড

ব্যাটিং স্বর্গেও ৪২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা, সাকিবের ৭ শিকার