‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
উয়েফা নেশনস লিগে রোববার গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছে স্পেন। মাদ্রিদে মেত্রোপলিতানো স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও তারা গ্রুপ এ-৩ এর দ্বিতীয় স্থানে নেমে গেছে। এই হারে স্পেনের রেকর্ড টানা ৪৩ ম্যাচের অপরাজিত থাকার মর্যাদা ক্ষুণ্ণ হলো। এই গৌরবময় অধ্যায় শেষ হলেও খেলোয়াড়দের কাঠগড়ায় দাঁড় করাননি কোচ লুইস দে লা ফুয়েন্তে।
হাফটাইমের আগে পেনাল্টি থেকে হ্যারি কেইন গোল করে স্পেনকে পেছনে ফেলেন। বিরতির পর এজরি কোনসা ও বেন হোয়াইট এক ঘণ্টার মধ্যে ইংল্যান্ডকে ৩-০ গোলে এগিয়ে দেন। লামিনে ইয়ামালকে ফাউল করে এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখলে ম্যাচে ফেরে স্পেন। মিকেল ওয়ারজাবাল ১২ গজ দূর থেকে গোল করেন। নিকো উইলিয়ামস ৭৫তম মিনিটে দ্বিতীয় গোল করে ড্রয়ের আশা জাগান। কিন্তু স্বাগতিকরা সমতাসূচক গোল খুঁজে পায়নি।
২০২৪ সালের মার্চে কলম্বিয়ার কাছে হারের পর থেকে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া পর্যন্ত ৯৬৮ দিন অপরাজিত ছিল স্পেন। পেনাল্টি শুট আউট বাদে সব প্রতিযোগিতা মিলে কোনো ইউরোপিয়ান দেশের এটাই দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড।
শেষ বাঁশি বাজার পর স্কোয়াডের দোষ খুঁজে বেড়াননি দে লা ফুয়েন্তে, ‘খেলোয়াড়দের জন্য আমার গর্ব আর কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া কিছু বলার নেই। এখন পর্যন্ত তারা যা করেছে সেটার মূল্য দিতে চাই। আমার পর যারা আসবে, যেই আসুক না কেন তাকে এটার ওপর ভিত্তি করে উন্নতি করতে হবে। আমি এই চমৎকার যাত্রা এবং সামনে যা কিছু আসছে সেটা নিয়ে গর্বিত।’
প্রথম আধঘণ্টায় ইংল্যান্ডের বিপক্ষে স্পেন বুঝতেই পারছিল না কী করবে। দে লা ফুয়েন্তে বললেন, ‘আপনাকে জানতে হবে কীভাবে জিততে হয়, কীভাবে হারতে হয়। প্রথম ৩০ মিনিট ধরে আমরা দিশেহারা ছিলাম। (ইংল্যান্ড) ছিল আমাদের চেয়ে ভালো, তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তারপর ঘটনা বদলে গেল, আমরা কিছু সুযোগ পেয়েছিলাম। ৩-০ তে পিছিয়ে থাকার পর আমরা যা করলাম সেটাকে স্বীকৃতি দিতে হবে আমাদের।’
দুই গোল খেয়েও ছয়টি সেভে স্পেনকে সমতা ফেরাতে দেননি গোলকিপার জেমস ট্রাফোর্ড। তার অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি দিলেন দে লা ফুয়েন্তে, ‘কোনো অজুহাত নেই। তাদের গোলকিপার ছিল দুর্দান্ত। গুরুত্বপূর্ণ সব সেভ করেছে। ৩-০ তে পিছিয়ে পড়া এবং প্রথম আধঘণ্টা একটি খুব শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমাদের সত্যিই ক্ষতি করেছে।’
এই জয়ে স্পেন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। মার্চে আবার তারা মাঠে নামবে। নতুন শুরুর দৃঢ় প্রত্যয় বিশ্ব জয়ী কোচের কণ্ঠে, ‘মার্চে আবার আমরা নতুন উদ্যম নিয়ে ফিরব। নকআউট রাউন্ড পেরিয়ে আবারও নেশনস লিগের ফাইনালে খেলতে এবং জিততে চাই। জানি, আবারও একই মাত্রার সাফল্য পুনরাবৃত্তি করা কত কঠিন, কিন্তু আমাদের মনোবল, আমাদের উচ্চাকাঙ্ক্ষা ও আমাদের উদ্দেশ্য একই থাকতে হবে।’
এই হারে দে লা ফুয়েন্তের উপলব্ধি হয়েছে, তাদের রেকর্ড যাত্রা কতটা মুগ্ধকর ছিল। তিনি বলেন, ‘এটা আমাদের মাটিতে নামিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে আমরা যা অর্জন করেছি সেটা করা কতটা কঠিন। আমি এখনও মনে করি সবাই চায় স্পেনকে হারাতে এবং সেটা ভালো ব্যাপার। কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। হয়তো আজ আমরা একটু তিক্ত স্বাদ পেলাম, কারণ আমরা এতে অভ্যস্ত নই। কিন্তু এটা হতে পারে।’
aliul / aliul
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ