ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ১:১৬

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নাথান এলিস। এখনও সাইড স্ট্রেইন থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি।

সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়ানডে সিরিজে চোট পান এলিস। পচেফস্ট্রুমে তৃতীয় ও শেষ ম্যাচে খেলা হয়নি তার।

টি-টোয়েন্টি দলে ডানহাতি এই মিডিয়াম পেসারের স্থলাভিষিক্ত হয়েছেন বাঁহাতি পেসার বেন ডারশুইস। জুনে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ খেলার পর প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার পথে তিনি।

এদিকে সিরিজের শেষ দুটি ম্যাচ সামনে রেখে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে যোগ দিয়েছেন রাইলি মেরেডিথ। পিঠের ইনজুরির ইতিহাস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে অভিষেকে ছয় উইকেট নেওয়া মাহলি বিয়ার্ডম্যানকে। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন মেরেডিথ।

আজ (রোববার) অ্যাডিলেডে শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে। পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ২১ নভেম্বর।

aliul / aliul

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে

রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই গোলবন্যায় ভাসল পর্তুগাল

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

গুজরাটে যাচ্ছেন হার্শাল, হায়দরাবাদে ব্যান্টন

রাওয়ালপিন্ডি টেস্টে জিতল না কেউ

ম্যানইউতে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ফার্নান্দেস

ভ্যান ডাইককে নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় লিভারপুল

২৭ বছরে প্রথমবার এমন কীর্তি কোনো নিউজিল্যান্ড ব্যাটারের

বল বিকৃতির নতুন বিতর্কেও অটল অস্ট্রেলিয়া, বিয়ার্ডম্যানে তছনছ ইংল্যান্ড