ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ৪:৫৫

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সেই দলে জায়গা পেয়েছেন বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়। এশিয়া কাপে ভারত যুব দলকে নেতৃত্ব দেবেন লক্ষ রাইচান্দানি। আর তার ডেপুটি হিসেবে থাকছেন যশবর্ধন চৌহান।

আগামী ৪ থেকে ১৪ নভেম্বর ওমানের মাসকাটে অনুষ্ঠিত হবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ভারত রয়েছে ‘এ’গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।

টুর্নামেন্টে নামার আগে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় যুবারা। সর্বশেষ সেপ্টেম্বর-অক্টোবরে চার দিনের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তারা। ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের চার দিনের সিরিজ ১-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অধিনায়ক রাইচান্দানি। তিন ইনিংসে করেছেন ২৫০ রান। প্রথম ম্যাচে খেলেছেন ২৪০ রানের দুর্দান্ত ইনিংস। ওয়ানডে সিরিজে ভারতের সেরা ব্যাটার ছিলেন সহ-অধিনায়ক চৌহান। দুই ইনিংসে তার সংগ্রহ ১৭৬ রান। দ্বিতীয় ম্যাচে করেছেন সেঞ্চুরি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আর্যবীরের ব্যাট থেকে এসেছে ২৮, ৪৭ ও ৩৪ রান। দলের প্রথম পছন্দের উইকেটকিপার অন্বয় দুই ম্যাচে করেছেন ৩৮ ও ৯ রান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৬৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ভারতের ১৫ সদস্যের দল:

লক্ষ রাইচান্দানি (অধিনায়ক), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), রজত বাঘেল (উইকেটকিপার), ভি. যশবীর, আরিয়ান সাভসানি, মোহিত উলভা, কাব্য প্যাটেল, শাভিন বিনোদ ও ঈশান সুদ।

aliul / aliul

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী

ক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশের, নাঈমের দ্রুততম ‘ফিফটি’

মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা