ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ বিকাল ৫:৪৯

ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে পৌঁছেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে আল নাসরকে ৫-৩ গোলের জয় এনে দেন তিনি। এ নিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-তে। ক্রীড়াভিত্তিক বার্তাসংস্থা ইএসপিএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করেন রোনালদো। তখন স্কোর ছিল ২-২। তার টানা তিন গোলেই নিশ্চিত হয় আল নাসরের জয়। ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন মাত্র ১৫ গোল দূরে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘দারুণ জয়, দলের অসাধারণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তার গোলসংখ্যা ৯৮৫, আর দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোল ৯৩৬টি। অর্থাৎ মেসির চেয়ে ৪৯ গোল এগিয়ে রয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
আল খুলুদের হয়ে ১৬ মিনিটে গোলের সূচনা করেন ফরাসি ফরোয়ার্ড জুলিয়েন ডোমিঙ্গেস। পরে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে সমতা ফেরায় আল নাসর। সাদিও মানের গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে আন্তোইন এসোম্বার গোলে আবার সমতায় ফেরে আল খুলুদ। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন রোনালদো।
আল নাসরে যোগ দেওয়ার পর এটি ক্লাবটির হয়ে রোনালদোর সপ্তম হ্যাটট্রিক। এর মধ্যে দুটি গোল করেন কাছ থেকে, আরেকটি করেন হেডে। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার হ্যাটট্রিকের সংখ্যা ৬৭। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে সাতটি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি এবং জুভেন্টাসের হয়ে তিনটি।
ম্যাচে রোনালদোর আল নাসর ও পর্তুগাল সতীর্থ জোয়াও ফেলিক্স চারটি গোলে সহায়তা করেন। এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে আল নাসর। 

 

শান্তা / শান্তা

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী

ক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশের, নাঈমের দ্রুততম ‘ফিফটি’

মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা