ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার নামে নামকরণ করা স্টেডিয়াম পুনরায় চালু হচ্ছে। আর সেই উপলক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও আর্জেন্টিনা নারী ফুটবল দল। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। এমনটিই জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন।
বুয়েনস আইরেসের কাছে অবস্থিত এস্তাদিও উনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে হবে ম্যাচটি। দক্ষিণ আমেরিকা সফরে জার্মানির দ্বিতীয় ম্যাচটি হবে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে। সেখানে ৪ ডিসেম্বর পেরুর মুখোমুখি হবে তারা। এটিই হবে চলতি বছরে জার্মানির শেষ ম্যাচ।
পেরুর নারী দলও পেতে যাচ্ছে বিশেষ অভিজ্ঞতা। ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলবে তারা।
আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই আসর। বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকার ফুটবল সম্পর্কে ধারণা নিতে এই সফরে যাচ্ছে জার্মানি।
aliul / aliul
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ