ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১২:৫৯

দিনের প্রথম ওভারেই আউট হয়েছেন মাঠে থাকা বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলি অনিক। ফলে বাংলাদেশ খুব দ্রুতই অলআউট হবে– এমন শঙ্কা তৈরি হয়। তবে আট নম্বর ব্যাটার হিসেবে নামা নাঈম হাসানই আশার প্রতীক হয়ে উঠেছেন। ক্যারিয়াসেরা ব্যাটিংয়ে তিনি ৪৯ রানে অপরাজিত, যাতে ভর করে বৃষ্টি নামার আগে বাংলাদেশ ১৫৯ রানের লিড নিয়েছে।

এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৫, আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে তিনি ওই ইনিংস খেলেন। তবে ঘরের মাঠ মিরপুরে যখন বাংলাদেশ দল গভীর খাদে, তখন করছেন ক্যারিয়ারসেরা ব্যাটিং। এখন পর্যন্ত ৮০ বলে ৪টি চারে তিনি ৪৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী শেষ ব্যাটার শরিফুল ইসলাম।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানেই আটকে ফেলার মূল কারিগরও ছিলেন নাঈম। তিনি শিকার করেছিলেন ৪ উইকেট। এবার ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখাচ্ছেন ডানহাতি এই টেলএন্ডার ব্যাটার। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৩২ রান। প্রথম ইনিংসে তারা ২৭ রানের লিড পেয়েছিল।

এর আগে শুক্রবার তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৬ উইকেটে ৭৯ রান। আজ (শনিবার) চতুর্থ দিনের শুরুতেই স্বীকৃত ব্যাটার জাকের আলি জোমেল ওয়ারিকানের বলে রোস্টন চেজকে ক্যাচ দিয়েছেন। তার ব্যাটে এসেছে ২২ রান। এরপর ২৯ রানে জীবন পেয়েছেন নাঈম। স্লিপে ক্যাচ ছেড়েছেন চেজ।  

aliul / aliul

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী