ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ৩:২১

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তার কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন জাকের আলী অনিক।

মুমিনুলের চোটের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বিসিবি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পেয়েছেন মুমিনুল। পরবর্তীতে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় ম্যাচের বাকি সময়ের জন্য তার কনকাশন সাব বা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন জাকের আলী অনিক।

মুমিনুলকে দ্বিতীয় টেস্টেও পাচ্ছে না বাংলাদেশ। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, পরের সাত দিন খেলতে পারবেন না মাথায় আঘাত পাওয়া ক্রিকেটার।
মুমিনুলকে দ্বিতীয় টেস্টেও পাচ্ছে না বাংলাদেশ। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের কনকাশন বদলি নেওয়া হলে পরের সাত দিন খেলতে পারবেন না মাথায় আঘাত পাওয়া ক্রিকেটার। প্রসঙ্গত, চোটের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এ ছাড়া চোট নিয়েই খেলছেন আরেক ব্যাটার লিটন দাসও। 

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর ২৭২ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও বেশিদূর এগোতে দেননি স্বাগতিক বোলাররা। সফরকারীরা গুটিয়ে গেছে ২৪৫ রানে। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত বেশ বিপদেই আছে বাংলাদেশ। এরই মধ্যে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই টপঅর্ডারের চার ব্যাটার আউট হয়ে গেছেন। 

ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই শামার জোসেফের লেগ স্টাম্পের ফুল লেন্থের বল ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। আগের ইনিংসে ৭ রান করা এই ওপেনার এবার নিজের শূন্য এবং দলীয় ১ রানেই ফিরেছেন। 

এরপর শান্ত-সাদমান জুটিতে বাংলাদেশের লিড ৫০ পেরোয়। কিন্তু ইনিংসের ১১তম ওভারেই নতুন করে হোঁচট খায় স্বাগতিকরা। তিন বলের ব্যবধানে আউট হন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ও হৃদয়। ৩০ বলে ১৩ রান করে চেজের বলে বোল্ড হন সাদমান। আর হৃদয় এক বল ডিফেন্ড করার পর ক্যারিবীয়দের চাপে ফেলার চেষ্টায় বড় শট খেলেন। কিন্তু ব্যাট-বলে ঠিকঠাক না হওয়ায় জোসেফকে ক্যাচ তুলে দেন মিড-অনে। আগের ইনিংসে ৪২ রানের পর এবার করলেন ০।

সাদমান-হৃদয়কে একই ওভারে তুলে নেওয়ার পর এক ওভার বিরতি দিয়ে ফিরেই নাজমুল হোসেন শান্তকে ফেরান চেজ। তার গুড লেন্থে ফেলা বলটি টার্ন ছাড়াই যায় লেগ স্টাম্পের দিকে। সেটি ডিফেন্ড করতে চাইলেও বলের লাইনেই যায়নি শান্ত’র ব্যাট। ক্যারিবীয়দের জোরালো আবেদনের পর আম্পায়ার স্যাম নোগাজস্কি আঙুল তুলেছেন। শান্ত রিভিউ নিলেও কাজে আসেনি, ফিরলেন ৩৭ বলে ১০ রান করে।

aliul / aliul

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী

ক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশের, নাঈমের দ্রুততম ‘ফিফটি’

মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা

লিটনের ‘অদ্ভুত’ ব্যাটিংয়ের পর ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়ালেন মেসিরা

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার

যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশের ২১৩ রান

‘ক্যারিয়ারে অনেক ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল’