ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ বিকাল ৫:৪২

দেশের নারী ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে এ খেলার বিস্তার ঘটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে স্কুল ক্রিকেট চালুর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে কোচ নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নারী ক্রিকেটের জন্য আট বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি।

বিসিবি সূত্রে জানা গেছে, আট বিভাগে মোট আটজন প্রধান কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ কোচ। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে সহকারী কোচ ও ম্যানেজার নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়েছে।

কোচ নিয়োগের ক্ষেত্রে সাবেক ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ তালিকায় জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলা একাধিক সাবেক ক্রিকেটারও রয়েছেন।

এদিকে বিসিবির এই উদ্যোগের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পরিচর্যার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে নারী ক্রিকেটের পাইপলাইন আরও সমৃদ্ধ করার লক্ষ্য বোর্ডের।

কোন বিভাগে কারা দায়িত্ব পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক-

ঢাকা বিভাগ

মাকসুদা লিজা : ম্যানেজার

রেশমা আক্তার আদুরী: প্রধান কোচ

নাদেজা মুনতাহা: সহকারী কোচ

 

বরিশাল বিভাগ

মাহমুদুল হায়দার: সহকারী কোচ

আখতারুজ্জামান নয়ন: প্রধান কোচ

মুর্শিদা নাজনীন: ম্যানেজার

 

চট্টগ্রাম বিভাগ

মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী: ম্যানেজার

মোহাম্মদ ইসমাইল: কোচ

পারমিতা দত্ত: সহকারী কোচ

 

রংপুর বিভাগ

মনিকা আক্তার আশা: ম্যানেজার

আরিফা জাহান বীথি: প্রধান কোচ

মুর্শেদা খাতুন সোমা: সহকারী কোচ

 

খুলনা বিভাগ

সুলতানা ইয়াসমিন: ম্যানেজার

আয়েশা রহমান শুকতারা: প্রধান কোচ

তাজিয়া আক্তার: সহকারী কোচ

 

সিলেট বিভাগ

আল ওয়াদুদ সুইট: প্রধান কোচ

শাহনাজ পারভীন: সহকারী কোচ

সেলিনা আক্তার চৌধুরী: ম্যানেজার

 

রাজশাহী বিভাগ

পান্না ঘোষ: প্রধান কোচ

মোহাম্মদ সান: সহকারী কোচ

ইমরুল কায়েস: ম্যানেজার

 

ময়মনসিংহ বিভাগ

মৃদুল: প্রধান কোচ

লিলি রানী বিশ্বাস: সহকারী কোচ

সুজন: ম্যানেজার

শান্তা / শান্তা

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী

ক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশের, নাঈমের দ্রুততম ‘ফিফটি’

মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা