ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ৪:৫৪

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে চার ওভার বল করে ২৯ রানে ১ উইকেট নিলেন রশিদ খান। ওই এক উইকেট শিকার করেই নতুন ইতিহাস লিখলেন আফগানিস্তানের লেগস্পিনার।

জিম্বাবুয়েকে রান তাড়া করতে পাঠিয়ে নবম ওভারে উইকেটকিপার ব্যাটার তাদিনওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করেন রশিদ। তাতে ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক ছোঁন তিনি।

২৮ বছর বয়সী স্পিনার তার ১২০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাইলফলক ছুঁলেন। ১৩.৯৬ গড় ও ৬.১৩ ইকোনমি রেটে এই ইতিহাস গড়লেন আফগান তারকা।

২০২৫ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের টিম সাউদিকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হন রশিদ। 

এই বছরের শুরুতে ৭০০ উইকেট পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ উইকেটশিকারি হয়েছিলেন রশিদ। মারুমানির নেওয়া উইকেটটি ছিল এশিয়ায় তার ১৫০তম। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ৭৯টি।

২০১৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেক হয়েছিল রশিদের। ক্রিকেটের ছোট সংস্করণে তিনি অন্যতম ভয়ঙ্কর বোলার হিসেবে নিজেকে তৈরি করেছেন। যার ধারাবাহিকতায় প্রথম বোলার হিসেবে দুইশ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক হলেন।

aliul / aliul

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে