ফুটবলকে বিদায় বললেন ভারানে
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ও রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি ডিফেন্ডার রাফায়েল ভারানে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইনজুরির সঙ্গে না পেরে ৩১ বছর বয়সেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।
ভারানে ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। কিন্তু ইনজুরির কারণে রিয়ালে যে পারফরম্যান্স তিনি দেখিয়েছেন তার ধারে কাছে যেতে পারেননি। চলতি মৌসুমের শুরুতে ফ্রি এজেন্টে ইতালির ক্লাব কোমোতে যোগ দেন তিনি।
কিন্তু ন্যাশনাল কাপে একটা ম্যাচ ছাড়া খেলতে পারেননি। ইনজুরির সঙ্গে পাল্লা দিয়ে না পেরে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রিয়ালের হয়ে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ী ভারানে। তিনি ২০১১ সালে মাত্র ১৮ বছর বয়সে ফ্রান্স ক্লাব লেন্স থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এক দশক রিয়ালের রক্ষণের ভরসা ছিলেন।
ইনস্টাগ্রামে এক বার্তায় ভারানে লিখেছেন, ‘ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জ নিয়েছি। বারবার উঠে দাঁড়িয়েছি, যার অনেকগুলো প্রায় অসম্ভব ছিল। এই সময় জুড়ে অসাধারণ আবেগ, মুহূর্ত, স্মৃতি জমা পড়েছে। ওই মুহূর্তগুলোর দিকে তাকিয়ে জীবনে যেটা সবচেয়ে ভালোবাসি সেই ফুটবল ছাড়ার এটাই সেরা সময় মনে হয়েছে।’
ফুটবল থেকে অবসর নিলেও কোমোর সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন ভারানে, ‘মাঠের বাইরে নতুন জীবন শুরু হচ্ছে। বুট-সিন প্যাড পরবো না ঠিকই, তবে কোমোর সঙ্গেই থাকছি। বিস্তারিত দ্রুতই জানাবো। আপাতত, যেসব ক্লাবে খেলেছি, দলের সতীর্থ, কোচ, সমর্থকদের ধন্যবাদ, আপনারা আমার ফুটবলের যাত্রাটা অসাধারণ করেছেন। ধন্যবাদ ফুটবল।’
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি