ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৫:৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মনির হোসাইন (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি...রজিউন)। বুধবার (২৫ সেপ্টেম্বর) সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। মনির হোসাইনের অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্য্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মনির হোসাইনের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে কুষ্টিয়া সদর হাসপাতালে ছুটে আসেন। এ সময় তিনি নিহত শিক্ষার্থীর পিতাকে সান্ত্বনা দেন।

পরে ভাইস চ্য্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, থিওলজি অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। 

জানা গেছে, বুধবার ক্যাম্পাস শেষে বাসায় ফেরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া-কুমারখালী মহাসড়কের আলাউদ্দীননগর এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মনির হোসাইন। স্থানীয়রা তাকে দ্রত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

নিহত মনির হোসাইনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর ঝাওতলা এলাকায়। তার বাবার নাম বিল্লাল হোসেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে মনির হোসাইন ছিল সবার বড়। মনির হোসাইনের অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?