ভারতে মহানবী (সা.)-কে কটূক্তি করায় ইবিতে বিক্ষোভ
ভারতে বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)-কে গালি ও কটূক্তির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা। পরে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে এসে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ভারত সরকারের প্রতি বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার; নবীর দুশমনের দুই গালে, জুতা মারো তালে তালে; সাবিলুনা কাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ; জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাচঁতে চাই; ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান; বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান; আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা‘-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় মহানবী (সা.)-কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটূক্তি করা হয়। নবীজিকে কটূক্তি করা মানে মুসলমানদের আঘাত করা। এর আগেও ভারত এ ধরনের কাজের দুঃসাহস দেখিয়েছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই। যদি তার বিচার করা না হয়, তাহলে পুরো বিশ্বের মুসলিমদের পক্ষ থেকে যে গর্জন আসবে তাতে দিল্লি ও ভারত টুকরা টুকরা হয়ে ছারখার হয়ে যাবে। নবীজিকে অপমান করা মানে বিশ্বের প্রতিটি মুসলমানের কলিজায় আঘাত করা। নবীর আশেকরা এটা কখনই মেনে নেবে না।
বক্তারা আরো বলেন, যেই ভারত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নামে গুজব ছড়ায়, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নিজেদের মহান দাবি করে, অথচ তাদের দেশের মুসলমানদের ওপরই চলছে প্রকাশ্য নির্যাতন। যেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ইরান এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারপরও ভারতীয় হিন্দুত্ববাদের, উগ্র জঙ্গিবাদের কোনো শেষ নেই ওই দেশে। সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহম্মদ (সা.)-কে নিয়েও কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে ভারতের পুরোহিতরা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতিসত্বর ভারতকে এই উগ্রবাদের রাজনীতি থেকে বের হতে এবং দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
T.A.S / জামান
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু