ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরগমের ২৯ বর্ষে পদার্পণ উপলক্ষে মনোজ্ঞ আয়োজন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:৪১

দেশের একমাত্র সংগীত বিষয়ক পত্রিকা মাসিক ‘সরগম’ ২৮ বছর পার করে ২৯ বছরে পদার্পণ উপলক্ষে ১ অক্টোবর। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

আলোচনায় অংশ নেন- প্রবীণ সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, জনপ্রিয় গীতিকার শহিদুল্লাহ ফরায়জী, সাবেক সিএজি মাসুদ আহমেদ, উস্তাদ আজিজুল ইসলাম, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ, নজরুল গবেষক কাজী মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও শব্দসৈনিক ড. অরূপরতন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিশিষ্টজনেরা।

আলোচনায় বক্তারা সবাই বিষয়ভিত্তিক একটি পত্রিকা ২৯ বছরে পদার্পণ এক বিরল ঘটনা বলে উল্লেখ করেন। নানা প্রতিকূলতার ভিতরেও ২৯ বছর ধরে এ প্রকাশনা অব্যাহত রাখার জন্য সরগম সম্পাদককে বক্তারা অকুণ্ঠ প্রশংসা করেন এবং বলেন- এখন সময় এসেছে কাজী রওনাক হোসেনের সাথে আমাদেরও সরগম-এর হাল ধারা।  

সরগম-এর ঐতিহ্য অনুযায়ী ঘড়ির কাটা ধরে জুলাই বিপ্লবের শহিদদেরসহ গত এক বছরে প্রয়াত সকল শিল্পীদের শ্রোদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে চমৎকার পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেন জনপ্রিয় শিল্পী খুরশিদ আলম, লিনু বিল্লাহ, ডা. অরূপরতন চৌধুরী, মুনতারিন মহল, ইয়াসমীন মুশতারী, নারায়ণ চন্দ্র শীল, উল্কা হোসেন, শেখ হেমায়েত, শওকত আরা আঁখি এবং সরগম সাংস্কৃতিক দলের শিল্পীবৃন্দ।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?