ইবির জিয় হলে শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল কর্তৃক ‘শহিদ মীর মুগ্ধ ফুটবল টুর্নামেন্ট -২০২৪’ এর উদ্বোধন হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত শহিদদের স্মরণে এই টুর্নামেন্টটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন।এসময় খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী, ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক তানভীর মন্ডল, নুর উদ্দিন ও মোজাহিদুল ইসলাম সহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং হলের সিনিয়র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় হলের অন্যতম ব্লক টাইটানিক ও ছায়াপথ একে অপরের মোকাবেলা করে। টুর্নামেন্টে হলের ১৫টি ব্লক এবং সম্মিলিত সিনিয়রদের দল-সহ ১৬টি দল অংশ নিয়েছে। বাকি দলগুলো হলো : মালঞ্চ বনাম মিলন, স্মৃতিময়ী বনাম আবাবিল, সৌরজগত বনাম নীহারিকা, শান্তিনিকেতন বনাম মায়াকুজ, স্বাধীনতা বনাম হিমালয়া, মুক্তাঙ্গন বনাম হৃদয় স্পন্দন, টাইটানিক বনাম ছায়াপথ, স্বপ্নের আঙ্গিনা বনাম সানলাইট।এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আসলে শহীদ জিয়াউর রহমান হলের টুর্নামেন্টে যে খেলার নামটা সিলেক্ট করা হয়েছে- শহীদ মীর মুগ্ধ গণআন্দোলনে অন্যতম সৈনিক ছিলেন। যার নাম শুনলে বিবেক নাড়া দেয়। আমি আশা করি এরকম টুর্নামেন্ট প্রতিটি হলে আয়োজন করবেন যাতে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে আরও দীর্ঘস্থায়ী করা হয় এবং প্রজন্মের পর প্রজন্ম স্মরণে রাখেন।
পলিচালক কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী বলেন, জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রতিটি হল আন্তঃব্লক টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় আমরাও এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে শহীদ জিয়াউর রহমান হলের সকল আবাসিক শিক্ষার্থীরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারেন।শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড শেখ এ বি এম জাকির হোসেন বলেন, আন্দোলনের সময় প্রতিদিন আমি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে বসে থাকতাম। আন্দোলনে শহীদদের খবর শুনে আমার মনে রক্তক্ষরণ হতো। সে আন্দোলনেরই শহীদ মুগ্ধ এর স্মরণে আজকের এই আয়োজন।
অনুষ্ঠানের উদ্বোধনকালে সকল খেলোয়াড় ও খেলাধুলার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, তোমরা এই ফুটবল খেলার মাধ্যমে বেস্ট খেলোয়াড়দের চিহ্নিত করে নতুন টিম গঠন করবে এবং বিভিন্ন জায়গা থেকে সম্মানজনক জয় বয়ে আনবে এই প্রত্যাশা করি
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য