সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে সারাদেশে আন্দোলন
করোনার কারণে দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলেও খোলা সম্ভব হয়নি। আর তাই সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, আমরা তারিখ দিচ্ছি না, তাদের তারিখটা দেখবো। তাদের তারিখ দেখে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। তবে এটা সেপ্টেম্বর থেকে শুরু হবে।
তিনি বলেন, দেশের সব ছাত্র সংগঠন, সব অভিভাবক বলছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে। এটি একমাত্র দেশ যেখানে ১৬ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই সরকারকে বলবো, এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। তা না হলে সেপ্টেম্বরে সারাদেশে লাখো ছাত্র রাস্তায় নামবে। এ লড়াই হবে ছাত্রদের মুক্তি দেওয়ার লড়াই।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২