ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৭-১০-২০২৪ বিকাল ৫:৫৪

বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) সোমবার, ৭ অক্টোবর ২০২৪ তারিখে এসইইউ মাল্টিপারপাস হলে একটি আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, পণ্ডিত, আইনজ্ঞ এবং বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উন্নত দেশের শিক্ষা পদ্ধতির আলোকে আমাদের দেশের শিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার যথাযথ উন্নয়নকে একটি জাতির অগ্রগতির প্রধান সূচক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন এবং বিজনেস স্টাডিজ স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ১৯টি শিক্ষার্থী ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

T.A.S / T.A.S

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান

মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি