ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পেলেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা


জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ photo জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১১:৪৪

শ্রীশ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১১ দিনের ছুটি পেয়েছেন রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কলেজ প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, শ্রীশ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ০৯.১০.২০২৪ হতে ১৭.১০.২০২৪ তারিখ পর্যন্ত কলেজের সকল প্রকার শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২০.১০.২০২৪ তারিখ হতে চলমান রুটিন অনুযায়ী কলেজের শ্রেণী কার্যক্রম চলবে। উল্লেখ্য সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন কলেজ ও সকল বিভাগের অফিস যথারীতি খোলা থাকবে।

দীর্ঘদিন ছুটি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানান, আজ থেকে আমাদের প্রি-টেস্ট পরীক্ষা শেষ হলো। বিরতিহীনভাবে একটানা ৭ দিন পরীক্ষা দিলাম। এতদিন ছুটির খবর পেয়ে স্বস্তি ফিরে পেয়েছি। পুজো আমাদের ধর্মীয় উৎসব। আশা করি পরিবারের সাথে খুব ভালো একটা সময় কাটবে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?