ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মেতেছে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ


জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ photo জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ১:৪০

জুলাই বিপ্লবের স্মৃতিচারণে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে 'কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্তমানে আলোচিত কাওয়ালী ব্যান্ড ‘কাসীদা’। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে কলেজটির শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে গজল, হামদ, কাওয়ালী সংগীত, দেশাত্মবোধক গান ও লালন-বাউল পরিবেশন করে কাওয়ালী ব্যান্ড কাসীদা, কালু-বালা শিল্পীগোষ্ঠী ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের দল।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের সময় শুভেচ্ছা বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, আমার মনে পড়ে শহীদ আবু সাইদের কথা, মীর মুগ্ধর কথা- পানি লাগবে ভাই পানি। কাওয়ালী একটা ধর্মীয় অনুষ্ঠান। সবাই সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করো।

কাওয়ালী অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য আসফাক বলেন, কাওয়ালী অনুষ্ঠানটা যখন থেকে বাংলাদেশে শুরু হয়েছে ঢাবি থেকে, শাহবাগ থেকে; এটা দেখে আমরা চিন্তা করছিলাম আমাদের কলেজেও করার। কিন্তু তখন সেটা ওভাবে হয়ে ওঠেনি। পরে বিভিন্ন টিমকে জানানোর পর আমরা তা করতে পেরেছি।

অনুষ্ঠান উপভোগ করতে আশা এক শিক্ষার্থী বলেন, এমন একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবেই ভালো লাগছে। এ ধরনের অনুষ্ঠান আমার শিক্ষাজীবনের ছয় বছরেও দেখিনি। এই প্রথম এমন একটা অনুষ্ঠান হচ্ছে।

T.A.S / জামান

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল