ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

চোখের যত্ন নেবেন যেভাবে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১১:৫৪

চোখের ব্যথাকে বেশিরভাগ মানুষই অবহেলা করে থাকেন। তবে চিকিৎসকরা বলছেন, এই অবহেলাই ডেকে আনছে বিপদ। এমনকি, এসব মানুষ শিকার হচ্ছেন কঠিন চোখের অসুখের। তবে এই বিপদ থেকে খুব সহজেই দূরে থাকা যায়। শুধু মানতে হবে কয়েকটি নিয়ম। 

১) কাজ করার সময় টানা ল্যাপটপ বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। বরং মাঝে মধ্যে অন্যদিকে তাকিয়ে চোখকে আরাম দিন। কাজের মাঝে দুই মিনিট চোখ বুজে থাকুন। এতে চোখ বিশ্রাম পাবে।

২) কাজ থেকে একটু বিরতি নিয়ে চোখে পানির ঝাপটা দিন। তবে খুব জোরে পানির ঝাপটা না দেওয়াই ভাল। পানি ভেজানো তুলো দিয়ে চোখ মাঝেমধ্যে মুছে নিন। এতে চোখ আরাম পাবে।

৩) চোখেরও ব্যয়াম রয়েছে। যা কিনা দৃষ্টিশক্তিকে সবল করে তোলে। দিনে অন্তত একবার চোখের ব্যয়াম করা উচিত। যেমন- খুব দূরের কোনও বস্তু দেখার চেষ্টা করুন। এরপরের মুহূর্তে সামনের কোনও বস্তুর দিকে তাকান। এভাবে পাঁচবার করুন। এতে দৃষ্টিশক্তি সবল হয়।

৪) সকাল উঠে সবুজের দিকে তাকানোর অভ্যাস করুন। সবুজ রং চোখে আরাম দেবে। রোদে বের হলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করুন। এতে চোখ ভাল থাকে।

৫) চোখ শুষ্কতার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আর্টিফিসিয়াল টিয়ার ড্রপ ব্যবহার করতে পারেন। এতে চোখ আরাম পাবে। চোখের ক্লান্তি দূর হবে।

৬) মোবাইল দেখতে দেখতে চোখে ব্যথা হলে। তখনই মোবাইল দেখা বন্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখুন। চোখকে বিশ্রাম দিন।

প্রীতি / প্রীতি

নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০