ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাস্তায় নামা ছাড়া উপায় দেখছেন না ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:৬

সরকারের পরাজিত করতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় দেখছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সদ্য প্রয়াত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও শত নাগরিক জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. মুস্তাহিদুর রহমানের স্মরণসভায় তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশে বলেন, ‘আমাদের আর বসে থাকার সুযোগ নেই। রাস্তায় নামতে হবে। এছাড়া উপায় নেই। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছি আমাদের পাশাপাশি আপনারা যারা বিভিন্ন পেশার আছেন সবাই কিন্তু আক্রান্ত হচ্ছি। কেউ কিন্তু বাদ পড়ছেন না। তাই সবাইকে কিন্তু নেমে আসতে হবে।’

সরকারকে দেশবিরোধী আখ্যা দিয়ে ফখরুল বলেন, ‘এরা এখন দেশবিরোধী শক্তিতে পরিণত হয়েছে। তাই এদের পরাজিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এদের পরাজিত করতে হবে।’

এসময় তিনি অভিযোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কারণ ছাড়াই ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগ হামলা চালিয়েছে।’

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এতে ছাত্রদলের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’