তারেক রহমানের বাসভবনের সামনে থেকে আটক ২
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের আশপাশ থেকে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
রোববার (৪ জানুয়ারি) সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাড়ির সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তাজনিত কারণে সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মো. রুহুল আমিন(৪৬) নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসার সামনে অবস্থান করে বাসভবন ও আশপাশের এলাকা বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করেন। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।
এদিকে একই দিন বেলা সোয়া ১১টার দিকে ওই এলাকার কাছাকাছি থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক দুজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Aminur / Aminur
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান