ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কেবল স্নাতকোত্তর দিয়ে সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ৪:০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রথমে শুধুমাত্র স্নাতকোত্তরের শিক্ষার্থীরা সশরীরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন৷ রোববার (২৯ আগস্ট) একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন এ তথ্য জানান৷

প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, সভায় অনলাইন, অফলাইন দুটি সিদ্ধান্তই নেয়া হয়েছে। প্রথমে শুধুমাত্র স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হবে অফলাইনে। আর স্নাতকোত্তর ব্যতীত অন্যদের যে কোনো সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নিতে পারবে বিভাগগুলো। কেন্দ্রীয় পরীক্ষা কমিটি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করবে।

কেন্দ্রীয় পরীক্ষা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম আকন্দ পরীক্ষার শুরুর তারিখ নিয়ে বলেন, আমরা মিটিং করে পরীক্ষার তারিখ নির্ধারণ করব। মিটিং ছাড়া তারিখ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

শুধু স্নাতকোত্তরের সশরীরে পরীক্ষা নেয়ার ব্যাপারটি ভালো চোখে দেখছেন না শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে তারা এ সিদ্ধান্তের ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম লেখেন, 'এতদিন পর ডিসিশন আসলো স্নাতকোত্তরের পরীক্ষা সশরীরে হবে, আর স্নাতকের পরীক্ষা অনলাইন কিংবা অফলাইনে হতে পারে। এটা কোন চূড়ান্ত সিদ্ধান্ত না। অনার্সের  ঝুলে থাকা পরীক্ষাগুলো অনলাইনে নাকি অফলাইনে নেওয়া হবে আর ঠিক কবে থেকে শুরু হবে এমন একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আসা উচিত ছিল।'

এমএসএম / জামান

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত