ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইনজিনিয়াস প্লাটফর্মের আইনি গবেষণা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ৪:২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ইনজিনিয়াস প্লাটফর্মের (আইপি) উদ্যোগে 'ফান্ডামেন্টালস অব লিগ্যাল রিসার্চ' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অগাস্ট) রাত ৮টায় সংগঠনের সভাপতি সাফায়িত সিফাতের সঞ্চালনায় ভার্চুয়াল প্লাটফর্ম গুগল মিটে এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কিংস কলেজ অব লন্ডনের পিএইচডি ফেলো এম জসিম আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক মাসুম এবং একই বিভাগের প্রভাষক সাইদা তালুকদার রাহী। 

ওয়েবিনারের প্রথম পর্বে প্রধান আলোচক এম জসিম আলী চৌধুরী আইনি গবেষণার মূলনীতি, কলাকৌশল, তুলনামূলক গবেষণা, হাইপোথিসিস, মেথডলজি, গবেষণা প্রস্তাব, লিটারেচার রিভিউসহ অত্যাবশ্যকীয় বিষয় আলোচনা করেন। 

ওয়েবিনারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সাল থেকে আইন বিষয়ক দক্ষতা অর্জনের লক্ষ্যে নানা ধরনের কর্মকাণ্ড করে আসছে ইনজিনিয়াস প্লাটফর্ম।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী