৯ সেপ্টেম্বর থেকে কুবিতে স্নাতকোত্তরের পরীক্ষা শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে সশরীরে পরীক্ষা নেয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটি। আজ রোববার (২৯ আগস্ট) বিকেলে পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করীম চৌধুরী বলেন, ৯ সেপ্টেম্বর থেকে শুধুমাত্র স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হবে প্রতিটি ফ্যাকাল্টিতে। পরীক্ষাগুলো প্রতিটি ফ্যাকাল্টিতে সকালে একটা এবং বিকেলে একটা করে নেয়া হবে।
তিনি আরো বলেন, অন্যান্য ব্যাচের পরিক্ষার্থীদের জন্য একাডেমিক কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেয়ার অনুমতি রয়েছে। স্নাতকোত্তরের যে সিদ্ধান্ত হয়েছে সেটি শুরু হলে আবার আমরা বসব। সেখানে স্নাতক চূড়ান্ত বর্ষে যারা আছে, তাদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় প্রথমে শুধুমাত্র স্নাতকোত্তরের পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা