ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২১ বিকাল ৬:৫৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রলীগ।

এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবন সকালের সময়কে বলেন, পূর্বঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।  

এ ব্যাপরে রোববার (২৯ ‍আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনসিসির সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক শোডাউন দিয়ে, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৯ নেতাকর্মী গুরুতরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আমরা এ হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।

আহতরা হলেন- ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম খান আনিক, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম সোহেল, যুগ্ম আহ্বায়ক হাসান আল আরিফ, যুগ্ম আহ্বায়ক এ বি এম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম আহ্বায়ক শরীফ প্রধান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক মো. মাহামুদুল হাসান রনি, আহ্বায়ক সদস্য এস এম দিদারুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, ফারহান আরিফ, নাসির উদ্দিন শাওন, বায়োজিদ, হাজী মুহম্মদ মহসিন হল ছাত্রদলের সভাপতি মো. ওমর ফারুক মামুন, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি গাজী মো. সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি মো. মাসুম বিল্লাহ্, সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেনসহ অনেকে।

এমএসএম / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন