ইউএপির সাথে সিয়াস ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষর
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সাথে চীনের সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
১৫ অক্টোবর, ২০২৪-এ চীনের বেইজিং কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) এর সাধারণ পরিষদের অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের সূচনা হয়েছে।
চীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি বিশ্বমানের প্রতিষ্ঠান। বর্তমানে এখানে ৩০০০০ ছাত্র রয়েছে। বিশ^বিদ্যালয়টি চীনা এবং আমেরিকান উভয় স্নাতক ডিগ্রি প্রদানের জন্য চীনের স্টেট কাউন্সিল দ্বারা অনুমোদিত।
ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং সিয়াস ইউনিভার্সিটির প্রভোস্ট এবং ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. লুসি লু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্বাক্ষর করেন।
ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উচ্চশিক্ষার একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়। ড. ডেভিড সোহন ২০০৮ সালে এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি এসিসিএস দ্বারা স্বীকৃত, এবং স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশন ফর ভার্জিনিয়া দ্বারা প্রত্যয়িত। এছাড়াও, স্কুল ফেডারেল আইনের অধীনে অভিবাসী ছাত্রদের তালিকাভুক্ত করার জন্য অনুমোদিত।
একইদিনে ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ইউএপির সাথে বিশ্ববিদ্যালয় দু’টি যৌথভাবে একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়গুলি একাডেমিক সামগ্রী এবং প্রকাশনাগুলি বিনিময় করবে। একইসাথে ছাত্রদের জন্য যৌথ সম্মেলন এবং ইন্টার্নশিপের সুযোগ দেবে এবং আন্তর্জাতিক সম্মেলন, কর্মশালা, অনুষদ, কর্মী এবং ছাত্র বিনিময় প্রোগ্রামের ব্যবস্থা করবে।

এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied