ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইবিতে ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ২:১৪

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধকরণের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিশ্ববিদ্যালয়ের খুলনা-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবীর সৌরভ, সায়েম আহমেদসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান; আমাদের সংগ্রাম, চলছে চলবে; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট একশন; আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান; ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান; স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান; সাকিব লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান; আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ করো করতে হবে- ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমি যদি আমার মতামত প্রকাশ করি তাহলে বলব রিসেন্টলি রাষ্ট্রপতির এমন স্টেটমেন্ট কোনোভাবেই কাম্য নয়। ছাত্র-জনতার এই অভ্যুত্থানের মধ্যদিয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। জুলাই-আগস্টের নির্মম হত্যাকাণ্ড তো গণহত্যার শামিল। রাষ্ট্রপতি এতদিন পর এসে এরকম একটা কথা বলার মানে উনি শহীদদের রক্তের সাথে মশকরা করছেন। আমার মনে হয় অতিদ্রুত রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা উচিত। এটা না হলে পরিস্থিতি আবার ঘোলাটে হওয়ার পসিবিলিটে থেকে যায়।

ইবির সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, রাষ্ট্রপতি সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধানকে পাশে রেখে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি গ্রহণ করেছি। কিন্তু গতকাল তিনি বলেন পদত্যাগপত্র তিনি নাকি দেখেননি। রাষ্ট্রপতি পদে থেকে একজন ব্যক্তি এমন দুই ধরনের কথা বলতে পারেন, সংবিধান লংঘনের মতো কাজ করতে পারেন। সুতরাং তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখেন না। অনতিবিলম্বে তাকে ওই পদ থেকে অব্যাহতি দিতে হবে। নাইস অ্যান্ড এট্রাকটিভ ফেসবুকে কমেন্ট করা যায় কিন্তু মিডিয়ায় এসেছে আমাদের বিরুদ্ধে নাইস অ্যান্ড এট্রাকটিভ কমেন্ট করা যায় না। সুতরাং আওয়ামী লীগের দোসর এই রাষ্ট্রপতিকে অনতিবিলম্বে অব্যাহতি দিতে হবে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?