ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

তিন সংসদীয় আসনে উপ-নির্বাচন ১৪ জুলাই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৩:৫

সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বুধবার (২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন তিনি। 

সচিব বলেন, আসনগুলোর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগহণ করা হবে আগামী ১৪ জুলাই।  এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করেছিল কমিশন।

সভায় স্থগিত হয়ে যাওয়া ৩৭১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে ইসি। আগামী ২১ জুন ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইদিন ১১টি পৌরসভা ও লক্ষীপুর-২ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

গত ১১ এপ্রিল এসব ইউপিতে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।

প্রীতি / জামান

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি

বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০

দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

অনুমোদিত সময়ের বে‌শি যুক্তরাষ্ট্রে থাকলে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ