ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লিথুয়ানিয়ার রাষ্ট্রপতির কা‌ছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২৫ দুপুর ১:১০

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (লিথুয়ানিয়ায় অনাবাসিক) মো. ময়নুল ইসলাম লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি গিতানাস নাউসেদা-এর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অবস্থিত রাষ্ট্রপতি প্রাসাদে পরিচয়পত্র পেশের এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
পরিচয়পত্র পেশের আগে রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ময়নুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন।
এ ছাড়া, পরিচয়পত্র পেশের পূর্বে রাষ্ট্রদূত লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী টরিকাস ভ্যালিস, রাষ্ট্র ও কূটনৈতিক প্রোটোকল বিভাগের মহাপরিচালক জুরাতে লোশিয়েনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স অধিদপ্তরের সিনিয়র কাউন্সেলর ক্রিস্টিনা বাবিচিয়েনের সঙ্গে পৃথক বৈঠক করেন। 
বৈঠকগুলোতে রাষ্ট্রদূত বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, লিথুয়ানিয়ায় বাংলাদেশি জনশক্তি প্রেরণ, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিক্ষা, এবং জলবায়ু–সম্পর্কিত উদ্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। 
বিশেষভাবে তিনি বাংলাদেশের নাগরিকদের লিথুয়ানিয়ার টিআর‌পি ভিসা আবেদন সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশে ভিএফএস সেন্টার স্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করেন।
লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী উভয়েই অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বাংলাদেশে ভিএফএস সেন্টার স্থাপনের বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।

 

এমএসএম / এমএসএম

মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছাত্র, তিন দিনেও মেলেনি সন্ধান

ইয়াঙ্গুন-সীথওয়ের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় নির্বাচন

মোহাম্মদপুর থেকে সাবেক এমপি মোশতাক গ্রেপ্তার

কাপ্তান বাজারে ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকি ও জাতীয় অভিযোজন পরিকল্পনা

পরিকল্পিত নগর গড়তে সিটি করপোরেশন একা সব সমস্যার সমাধান করতে পারবে না

ডিএমপিতে ৩ ডিসি বদলি, রদবদল গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ