ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ২ দিনের কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৪:১৮

আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সোমবার (৩০ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কেন্দ্রীয় কর্মসূচি: আগামী ১ সেপ্টেম্বর বুধবার সকাল ৬টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের মাজারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ডক্টরস অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সহযোগিতায় হেলথ ক্যাম্প এবং করোনা রোগীদের জন্য ওষুধ ও করোনা সামগ্রী বিতরণ করা হবে। 

আগামী ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সারাদেশের কর্মসূচি: ১ সেপ্টেম্বর সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসহ বিভিন্ন ইউনিটে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন