ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে জুলাই বিপ্লব সংরক্ষণে জুলাই উদ্যান-২৪ উদ্বোধন


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৪ দুপুর ১:৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার বিশ^বিদ্যালয়ের লেক সংলগ্ন বোটানিক্যাল গার্ডেন এলাকায় জুলাই-আগষ্ট এর বিপ্লবের স্মৃতি সংরক্ষনের জন্য জুলাই উদ্যান-২০২৪ এর উদ্বোধন করে একটি গাছের চারা লাগান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা মুক্ত ভাবে চলতে পারতাম না তাই এই বিপ্লবের চেতনাকে আমাদের ধারন ও লালন করতে হবে। তিনি আরো বলেন, আমরা আর পিছনের দিকে ফিরে যাবো না। আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী ন্যায্য অধিকার আদায়ের বাংলাদেশ। এছাড়া এই উদ্যানটি আগামী দিনের প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, বিভাগীয় প্রধান, অফিস প্রধানবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারন শিক্ষার্থীবৃন্দ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের  দ্রুত  সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ রহিম উল্যাহ। 

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট