ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জে ১৪ ভূমিহীনের ভাগ্যে জোটেনি সরকারি বরাদ্দের ঘর


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১২:৯
মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনায় সারাদেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মুজিববর্ষের ঘরে হাসি ফুটেছে ৪০০ পরিবারের। কিন্তু জরাজীর্ণ অবস্থায় বসবাস করলেও ভূমিহীন ১৪টি পরিবার এ প্রকল্পের আওতায় পাননি সরকারি বরাদ্দের ঘর।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম ১নং ওয়ার্ডের এসব ভূমিহীন পরিবারের জরাজীর্ণ বসবাসের চিত্র। তারা দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে জরাজীর্ণ ঘরে ঠিকমতো ঘুমাতেও পারেন না। কারণ কখন যে প্রাকৃতিক দুর্যোগ ওঠে, এমন আতঙ্কে নির্ঘুম রাত কাটে তাদের। ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে জীবনযাপনই যেন এসব ভূমিহীনদের নিয়তি। এরা সকলেই ভূমিহীন থাকেন খাস জমিতে। এরাও দেখেছিল মুজিবর্ষে নতুন ঘরের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন তালিকা তৈরীতে সংশ্লিষ্টদের অবহেলায় তাদের স্বপ্নই রয়ে যায়।
 
সুবিধাবঞ্চিতদের মধ্যে মায়া বেগম বলেন, আমাদের নিজের কোন জায়গাজমি নেই। মুজিবর্ষে অনেকেই প্রধানমন্ত্রীর ঘর পেয়েছেন। ঘর পাওয়ার আশায় অনেকের সাথে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি আমাদের। আমরা ভূমিহীন হয়েও আমাদের কপালে জোটেনি সরকারের এই ঘর। বসবাসযোগ্য ঘর তুলে সুখে-শান্তিতে রাত কাটাব সেই সামর্থ্যও নেই আমাদের। তাই জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন, সরকার যদি আমাদের ঘর দিত তাহলে সন্তানদের নিয়ে একটু শান্তিতে ঘুমাতে পারতাম।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে এ উপজেলায় প্রথম ধাপে ১৫০ এবং দ্বিতীয় ধাপে ২৫০টিসহ মোট ৪০০ ঘর নির্মাণ করে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে। তারা নতুন ঘরে বসবাস শুরু করেছে।
 
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, বিষয়টি জানা নেই। তবে তারা আবেদন করলে যাচাই-বাছাই করে ঘরের ব্যবস্থা করা হবে।
 
এ বিষয় জেলা প্রশাসক আবু জাফর বলেন, প্রধানমন্ত্রী যে মহতী উদ্যোগ নিয়েছেন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তারা প্রকৃত ভূমিহীন হলে আবেদনের পরিপ্রেক্ষিতে পুনর্বাসন করা হবে।

এমএসএম / জামান

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে

ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়

ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগের

রাজধানীতে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

যে অভিজ্ঞতা থেকে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান