আফগানিস্তানে আটকেপড়া ১৫ বাংলাদেশি ফিরছেন আজ
আফগানিস্তানে আটকেপড়া ১৫ বাংলাদেশি নাগরিক আজ দেশে ফিরবেন । কাবুল থেকে গিয়ে তারা বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। দোহা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম।
এর আগে মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছান আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ বাংলাদেশি। শনিবার পৌঁছান আরো ৬ জন। তারও আগে দোহায় পৌঁছেছিলেন আরো ৩ জন। সব মিলিয়ে কাবুল থেকে যাওয়া ১৫ বাংলাদেশি বর্তমানে দোহায় অবস্থান করছেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে। কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকা পড়লে আমরা সব সময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই আমরা তাদের ফিরিয়ে আনব। ঢাকা থেকে আটকেপড়া বাংলাদেশিদের সব ধরনের সহায়তা দেয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। তারা (উজবেকিস্তানে বাংলাদেশ মিশন) এর ব্যবস্থা করবে বলে জানান মন্ত্রী।
জামান / জামান
বাংলাদেশ থেকে দক্ষ মৎস্য জনবল নিতে আগ্রহী ওমান: ডিজি খালেদ কনক
সব নাগরিকের জন্য এক ডিজিটাল আইডি নিশ্চিত করতে চায় সরকার
রেলকে লাভজনক করতে মালবাহী কোচ বৃদ্ধি ও টিকিট কালোবাজারি বন্ধের সুপারিশ
শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রস্তাব, যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরাও
উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে : প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় জোরালো ভূমিকার তাগিদ
৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন
এলপিজির দাম বাড়ল
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস